Wednesday, July 21, 2021

বাড়ির কাছে আরশিনগর লালন গীতি

 বাড়ির কাছে আরশিনগর

সেথা এক পড়শি বসত করে।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে।
মনে বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে।।

কি বলবো সেই পড়শির কথা
তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে।
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে।।

পড়শি যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে।।

No comments:

Post a Comment

মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে - শাহ আবদুল করিম

 মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে! তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে! কেন এই পিঞ্জিরাতে তোমার বস...