Wednesday, July 21, 2021

সব লোকে কয় লালন কি জাত এ সংসারে

জগৎ বেড়ে জাতির কথা

লোকে গল্প করে যথাতথা
জগৎ বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথাতথা

লালন বলে, জাতের ফাৎনা...
লালন বলে, জাতের ফাৎনা ডুবিয়েছি সাধ-বাজারে

সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

লালন বলে, জাতের কি রূপ
লালন বলে, জাতের কি রূপ
দেখলাম না এ নজরে

সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান

বামন চিনি পৈতেয় প্রমাণ
বামন চিনি পৈতেয় প্রমাণ
বামনী চিনি কি প্রকারে?

সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে

যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে

সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

লালন বলে, জাতের কি রূপ
লালন বলে, জাতের কি রূপ
দেখলাম না এ নজরে

সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

No comments:

Post a Comment

মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে - শাহ আবদুল করিম

 মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে! তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে! কেন এই পিঞ্জিরাতে তোমার বস...