Wednesday, July 21, 2021

জিজ্ঞাসিলে খোদার কথা লালনগীতি

 আছেন কোথায় স্বর্গপুরে

কেউ নাহি তার ভেধ জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা
দেখায় আসমানে।।

পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।

একদিকেতে নিশি হলে
অন্যদিকে দিবা বলে
আকাশতো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।
আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায়
লালন বলে কেবা কোথায়
বুঝিবে দিব্যজ্ঞানে।।

No comments:

Post a Comment

মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে - শাহ আবদুল করিম

 মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে! তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে! কেন এই পিঞ্জিরাতে তোমার বস...