Wednesday, July 21, 2021

চাতক স্বভাব না হলে লালনগীতি

 অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে।
চাতক স্বভাব না হলে।।

মেঘে কত দেয় গো ফাঁকি
তবু চাতক মেঘের ভুখী।
অমনি নিরিখ রাখলে আঁখি
তারে সাধক বলে।।

চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা।
অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।।

মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি।
ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে।।

No comments:

Post a Comment

মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে - শাহ আবদুল করিম

 মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে! তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে! কেন এই পিঞ্জিরাতে তোমার বস...